প্রবাসী প্রেমিককে ‘গোপন ছবি’ পাঠানো সেই ছাত্রী হল থেকে স্থায়ী বহিষ্কার 

১৮ আগস্ট ২০২৬, ০৮:১৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৬, ০৮:৪১ PM
ইবি লোগো

ইবি লোগো © টিডিসি সম্পাদিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই ৩৬’ আবাসিক হলে সহপাঠী ও রুমমেটদের ‘ব্যক্তিগত ছবি’ তুলে প্রবাসী প্রেমিককে পাঠানোর ঘটনায় অভিযুক্ত ছাত্রীকে আবাসিক হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত অর্থনীতি বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী তোবাউল জান্নাতী ঐশী। মঙ্গলবার (১৮ আগস্ট) জুলাই ৩৬ হল প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

হল প্রভোস্ট বলেন, ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই হলের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। গত ১৬ আগস্ট রিপোর্ট জমা দেয় কমিটি। গতকাল (১৭ আগস্ট) হল বডি বসে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছি। ওই সময় ঐশীর বাবা-মা উপস্থিত ছিলেন। 

তিনি আরও বলেন, এ সময় রিপোর্টের সুপারিশক্রমে দুইটি সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমত অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা এবং অপরটি হচ্ছে ভুক্তভোগীদের তথ্যের গোপনীয়তা রক্ষার দায়িত্ব মেয়েটির পিতামাতা নেবে। সেই নিশ্চয়তা দিয়ে মেয়েসহ মা-বাবা বন্ডে (চুক্তি) স্বাক্ষর করেছে।

আরও পড়ুন: ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় উত্তেজনা, সংঘর্ষে জড়ালেন ববির দুই বিভাগের শিক্ষার্থীরা

এর আগে অভিযুক্ত শিক্ষার্থী (ঐশী) হলে অবস্থানরত কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তাদের অনুমতি ছাড়াই আবিদ নামে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তির (প্রেমিক) কাছে পাঠাতেন। সম্প্রতি ওই ব্যক্তির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে ছবিগুলোর কিছু অংশ ভুক্তভোগীদের কাছে পাঠান আবিদ। 

পরবর্তীতে হলটিতে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। গত ৭ আগস্ট জানাজানি হলে হল ও প্রক্টরিয়াল বডি উপস্থিত হন। জরুরি সভা ডেকে সংশ্লিষ্ট ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী 
  • ২০ অক্টোবর ২০২৬
রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প…
  • ২০ অক্টোবর ২০২৬
বরগুনায় চলছে দেশের সর্ববৃহৎ মহাকাশ ক্যাম্প
  • ২০ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের গ্রেড ব্যবধান প্রধানমন্ত্রী বুঝতে পারছেন…
  • ২০ অক্টোবর ২০২৬
আগে আওয়ামী লীগ যা করত, এখন বিএনপি তাই করছে: জামায়াত
  • ২০ অক্টোবর ২০২৬