ডিগ্রি ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা

১৪ আগস্ট ২০২৬, ০৭:৩১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ০৮:২০ AM
 জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো © টিডিসি ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষা আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ব্যবহারিক পরীক্ষা গ্রহণের জন্য নিয়োগপ্রাপ্ত বহিঃপরীক্ষকরা তাঁদের নিজ নিজ মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের নাম ও ঠিকানা জানতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত বহিঃপরীক্ষকদের TMIS Login-এ নিজ নিজ User Name ও Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে নিয়োগপত্র ডাউনলোড করতে বলা হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষকে কলেজের জন্য নির্ধারিত User Name ও Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষার বিষয়ভিত্তিক বহিঃপরীক্ষকদের তালিকা ডাউনলোড করতে হবে।

কেন্দ্র কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বহিঃপরীক্ষকদের সঙ্গে যোগাযোগ করে নিয়ম অনুযায়ী পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করবেন। এরপর নির্ধারিত সময়ে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং অনলাইনে নম্বর পাঠানোর ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা গ্রহণ, ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণসংক্রান্ত নিয়মাবলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ডাটা এন্ট্রির ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সুষ্ঠুভাবে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কেন্দ্র, বহিঃপরীক্ষক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9