ফেসবুকে অশালীন মন্তব্য করায় বেরোবির তিন কর্মচারী সাময়িক বরখাস্ত

© সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান কে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিষয়টি অধিকতর খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটিও গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের (১ আগস্ট) রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করেন। আদেশটি বৃহস্পতিবার অপরাহ্ন থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বরখাস্তকৃত কর্মচারীরা হলেন ক্যাফেটেরিয়ায় কর্মরত সিনিয়র পিএ কাম কম্পিউটার অপারেটর মোঃ রবিউল ইসলাম, নিরাপত্তা শাখার নিরাপত্তা প্রহরী মো. নুর আলম মিয়া এবং রসায়ন বিভাগের ল্যাব এ্যাটেনডেন্ট মো. মালেক মিয়া।

অভিযুক্ত কর্মচারী নুর আলমের সাথে কথা বললে তিনি জানান, আমরা তিন দফা দাবীতে আন্দোলন করছি। এই আন্দোলনকে দমানোর জন্যে একটা ইস্যু তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের তিনজনকে সাময়িক বহিস্কারের আদেশ দিয়েছে। সরকারী চাকরীর নীতিমালা অনুযায়ী কাউকে বরখাস্ত করতে হলে তার কিছু প্রক্রিয়া আছে যা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের তিনজনের ব্যপারে অনুসরণ করেননি।

উল্লেখ্য, এবিষয়ে ২৫জুলাই এই তিনজন কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। এ বিষয়ে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় অসদাচারণের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন-২০০৯ এবং সরকারী কর্মচারী আইন (শৃঙ্খলা ও আপিল)-২০১৮ আইনের বিধি ১২(১) অনুযায়ী শৃঙ্খলা বিনষ্টের দায়ে তাদের সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬