পিএইচডি ডিগ্রি অর্জন করায় কুবির দুই শিক্ষককে সংবর্ধনা

০১ আগস্ট ২০১৯, ০৭:৫২ PM

পিএইচডি ডিগ্রি অর্জন শেষে ফিরে এসে বিভাগে যোগদান করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোক প্রশাসন বিভাগের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান করেছে বিভাগের সংগঠন লোক প্রশাসন এসোসিয়েশন। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ৩টায় সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে ড. মো. মশিউর রহমান ও ড. মোহাম্মদ রেজাউল করিমকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোক প্রশাসন বিভাগের বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মাসুদা কামাল।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘আজ আমাদের এই বিভাগের আনন্দঘন মুহুর্ত, আমরা আমাদের বিভাগে দুইজন নতুন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক পেয়েছি। আমি মনে করি তারা লোক প্রশাসন বিভাগকে আরও সমৃদ্ধশালী করে এই বিভাগের অগ্রযাত্রার পথকে সুগম করবে।’

অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তানভীর সাবিকের সঞ্চালনায় এবং লোক প্রশাসন এসোসিয়েশনের সভাপতি ও একই বিভাগের সহযোগী অধ্যাপক রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিন, মো. নাহিদুল ইসলাম এবং জান্নাতুল ফেরদৌসসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950