শাবিপ্রবিতে ‘স্মার্ট ল্যাব অটোমেশন’ সেবা চালু

০১ আগস্ট ২০১৯, ০৭:০৪ PM

© সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চালু হয়েছে ‘স্মার্ট ল্যাব অটোমেশন’ সেবা। শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের সেন্টার ফর রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেন্সির (সিআরটিসি) উদ্যোগে বাণিজ্যিক সেবা দেওয়ার লক্ষ্যে এ সেবা চালু করা হয়।

এর মাধ্যমে নির্মাণ সামগ্রীর পরীক্ষার ফলাফল অনলাইনে পাওয়া যাবে। বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে শাবিপ্রবির প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সিআরটিসির সমন্বয়ক ড. মো. ইমরান কবির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড. ইমরান বলেন, দেশে প্রথমবারের মতো শাবিপ্রবির সিইই বিভাগের উদ্যোগে সেন্টার ফর রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেন্সির (সিআরটিসি) ল্যাব ম্যানেজমেন্ট সিস্টেম ‘স্মার্ট ল্যাব অটোমেশন’ সেবা অনলাইনে দেওয়া হবে। এ ল্যাবের অধীনে পানি, বাতাস, মাটি ও ট্রান্সপোর্টেশনের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও এতে সিমেন্ট, বালু, পাথরসহ নির্মাণ সামগ্রী এবং রাস্তার বেজ নির্মাণ সামগ্রীর যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। গ্রাহকরা এ সেবা দেশ-বিদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআরটিসির পরিচালক অধ্যাপক ড. জহির বিন আলম, চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আজিজুল হক, সিইই বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ, সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম, টেকনেক্সট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রেজওয়ানুল হক প্রমুখ।

বগুড়া ও শেরপুরের স্থগিত দুই আসনে প্রবাসীদের পোস্টাল ব্যালট …
  • ১২ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১২ মার্চ ২০২৬
ইরানে ২০৬ শিক্ষক-শিক্ষার্থী নিহত: শিক্ষামন্ত্রী আলীরেজা
  • ১২ মার্চ ২০২৬
স্পিকারের আসনের ওপরে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি
  • ১২ মার্চ ২০২৬
ক্ষমতা হস্তান্তরের পর নীরব যমুনা, কোথায় গেল সেই বিক্ষোভ—প্র…
  • ১২ মার্চ ২০২৬
স্পিকারের আসন খালি রেখে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081