বিশ্বভারতীর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি

০১ আগস্ট ২০১৯, ০৬:২৬ PM

© সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের বিশ্বভারতীর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সংযুক্ত করে পারস্পরিক সহযোগিতা, উদ্যোগ ও বিনিময়ের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পাঁচ বছর মেয়াদী এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিদ্যুৎ চক্রবর্তী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, মেয়াদান্তে উভয় বিশ্ববিদ্যালয়ের সম্মতিতে এ সমঝোতা স্মারকের সময় বর্ধিত করার ব্যবস্থা রয়েছে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন উপস্থিত ছিলেন।

পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950