জাবিতে শোকাবহ আগস্টে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ

০১ আগস্ট ২০১৯, ০৫:০৬ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪-তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কালো ব্যাজ ধারণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে আমরা জাতির পিতাকে স্মরণ করছি। জাতির জন্য বঙ্গবন্ধুর অবদান উজ্জ্বল ইতিহাস হয়ে আছে। সেই ইতিহাসের ভিত্তিমূলে রয়েছে এক সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন। আমরা আশান্বিত যে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার অপূর্ণ স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, হলপ্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীগণ।

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২
  • ০৬ এপ্রিল ২০২৬
অদ্ভুত স্কিনকেয়ারে আগ্রহ তরুণ প্রজন্মের, নিরাপদ নাকি ক্ষতি?
  • ০৬ এপ্রিল ২০২৬