দেবী শেঠির হাসপাতালের সঙ্গে ইউজিসির সমঝোতা

০১ আগস্ট ২০১৯, ০৪:৩৩ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সঙ্গে ভারতের নারায়ণা হেলথ এর একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খ্যাতনামা চিকিৎসক দেবী প্রসাদ শেঠি নারায়ণা হেলথ এর চেয়ারম্যান ও উদ্যোক্তা।

চুক্তির আওতায় ইউজিসি চেয়ারম্যান, সদস্যবৃন্দ, ইউজিসি’র কর্মকর্তা-কমচারী এবং তাদের পরিবারের নির্ভরশীল সদস্যগণ নারায়ণ হেলথ-এ উন্নত ও মানসম্পন্ন চিকিৎসা সেবা পাবেন।

ইউজিসিতে (০১ আগস্ট) এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউজিসি সচিব ড. মো: খালেদ এবং নারায়ণা হেলথ সিটির চিফ অপারেটিং অফিসার (সিওও) জোসেফ পাসাঙ্গা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

অনুষ্ঠানে নারায়ণা হেলথ এর সিওও জোসেফ বলেন, ইউজিসি পরিবারের সদস্যদেরকে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তারা বিশেষ প্যাকেজ প্রদান করবে। ডাক্তারের সাক্ষাৎ-পরামর্শ, রোগী ভর্তি এবং আবাসন সুবিধার বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সেবা ও প্রয়োজনীয় পরামর্শ দিবে। তিনি আরও বলেন, এক্ষেত্রে তারা একটি হট লাইন চালু করবে এবং বিশেষ সুবিধা কার্ড ইউজিসিকে সরবরাহ করবে।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মো: আক্তার হোসেন, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম ও অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন, ইউজিসির বিভাগীয় প্রধানগণ এবং নারায়ণা হেলথ এর প্রতিনিধি।

উল্লেখ্য, ভারতের বিভিন্ন রাজ্যে নারায়ণা হেলথ এর ২৩টি হাসপাতাল রয়েছে। ২০১৭ সালে এটি এশিয়ার সেরা হেলথ কেয়ার ব্র্যান্ডের পুরষ্কার অর্জন করে।

ট্যাগ: ইউজিসি
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা স…
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
সবচেয়ে শক্তিশালী যে দুই অস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
close