ইবির ‘আবৃত্তি আবৃত্তি’ সংগঠনের নতুন কমিটি

৩১ জুলাই ২০১৯, ০৫:৪৭ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আলমগীর অভ্র কানন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের আফরোজা রোজা মনোনীত হয়েছেন।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সংস্কৃতি কেন্দ্রের করিডরে সংগঠনটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন তিন সদস্যের নির্বাচক কমিটি। কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ওয়ারেসুন্নেসা মেমিকে।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন নুরুল্লাহ মেহেদী, সাংগঠনিক সম্পাদক নাঈমা পারভীন নীলা, দপ্তর সম্পাদক জামশেদ হোসেন, সাহিত্য সম্পাদক হায়াতে জান্নাত, তথ্য প্রযুক্তি সম্পাদক জান্নাতুল ফেরদাউস মীরা, অনুষ্ঠান সম্পাদক মাসুম আলভী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনি আতিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, তিন সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটি ২০১৯-২০ সেশনের জন্য এই কমিটি ঘোষণা করেন। নির্বাচক কমিটিতে ছিলেন- বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের খুলনা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু, আবৃত্তি আবৃত্তি’র উপদেষ্টা ও সাবেক সভাপতি নাইমুল ইসলাম এবং সদ্য বিদায়ী সভাপতি আইনুন নাহার।

গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence