বশেমুরবিপ্রবির পাঁচ শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা প্রদান

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পাচ শিক্ষার্থীর চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রায় ৩ লক্ষ ৮১ হাজার টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: খোন্দকার নাসিরউদ্দিন তার কক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ৫ শিক্ষার্থীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী পিযুষ সরকার ( ২ লাখ টাকা); পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী পবিত্র মন্ডল ( ৫০ হাজার টাকা), বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী তায়েব আহমেদ (৯০ হাজার টাকা), কৃষি বিভাগের শিক্ষার্থী নিয়ামুল ইসলাম ( ২১৫১৯) এবং গনিত বিভাগের শিক্ষার্থী খায়রুল আলম ( ২০ হাজার টাকা)টাকার চেক প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ।

মাটিতে মিশতে চায় না সিগারেটের ফিল্টার, ১০ বছর পরও ছড়ায় ‘বিষ…
  • ২০ মার্চ ২০২৬
ঈদে মোটরসাইকেল উচ্ছ্বাস, সচেতনতা হারিয়ে ছুটছে গতি
  • ২০ মার্চ ২০২৬
‎ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
  • ২০ মার্চ ২০২৬
ঈদ নিয়ে তরুণদের ভাবনা, আনন্দের আসল অর্থ কোথায়?
  • ২০ মার্চ ২০২৬
দেশের বাজারে আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence