সড়কে প্রাণ হারালেন ছাত্রলীগ নেতা

২৮ জুলাই ২০১৯, ১২:২৯ PM

© সংগৃহীত

বগুড়ার চার মাথায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ নেতার নিহত হওয়ার কবর পাওয়া গেছে। নিহতের নাম নাজমুল আহম্মেদ নয়ন (২৬)। শনিবার রাতে চার মাথার ভবেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতা শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তাইজুল ইসলাম তাজেলের ছেলে। নয়ন বগুড়া শহরের লতিফপুর এলাকায় বেসরকারি পলিটেকনিক আইআইটিবিতে ডিপ্লোমা প্রকৌশল বিভাগে পড়াশোনা করতেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, শনিবার রাত ১০টার দিকে নয়ন বগুড়া শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। শহরতলির চারমাথা ভবেরবাজার এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক ব্রেক করে। এ সময় নয়ন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা নয়নের মরদেহ বাড়িতে নিয়ে যান।

শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া ও নেতা এসএম হানজালা হোসেন জানান, ডিপ্লোমা প্রকৌশল বিভাগে পড়ার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি সম্প্রতি বিয়েও করেছেন।

কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950