ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবি রাবি ছাত্রদলের

২৫ জুলাই ২০১৯, ০৮:১৩ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১র্ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষায় ফি কমানোর দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার বিকেল ৫টায় রাবি উপাচার্য বরাবর স্মারকলিপির মাধ্যমে এ দাবি জানান তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাবিতে ভর্তি আবেদন ফি প্রাথমিকভাবে ৫৫ এবং চূড়ান্ত নির্বাচিতদের অতিরিক্ত ১৯৮০ টাকা সর্বমোট ২০৩৫ টাকা গরীব ও অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য একটি বোঝা হয়ে দাঁড়াবে। অনেকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে নিরুৎসাহিত হবে। যার ফলে ধীরে ধীরে রাবি মেধাশূণ্য হয়ে পড়বে। তাই ফি কমানোর জন্য জোর দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-আইন বিষয়ক সম্পাদক আহসান হাবীব, সদস্য এস এম মাহমুদুল হাসান, এম এ তাহের ওবাইদুল্লাহ, জাকির প্রমুখ।

দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬
ববি ছাত্রলীগের সাথে গোপন বৈঠক, চারজনকে থানায় নিল পুলিশ
  • ০৪ এপ্রিল ২০২৬
পার্থ জুলাই শহীদদের সাথে যে অন্যায় করেছেন তা হৃদয়বিদারক
  • ০৪ এপ্রিল ২০২৬
ভূমিকম্প কাঁপল এশিয়ার তিন দেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৪ এপ্রিল ২০২৬
অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬