জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্সে ভর্তির প্রথম রিলিজ স্লিপ আবেদন শুরু চলতি মাসের শেষে

২০ জুন ২০২৬, ০১:০৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন শুরু হবে চলতি মাসের শেষের দিকে। 

আজ শনিবার (২০ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক কার্যক্রম ‘স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল’-এর ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, আমাদের প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকা শেষ হয়েছে। এবার রিলিজ স্লিপের আবেদন তারপর আমরা আরও একটি মেধা তালিকা প্রকাশ করবো। প্রথম রিলিজ স্লিপের আবেদন এই মাসের শেষের দিকেই আমরা শুরু করবো। আশা করছি আগামী ২৭/২৮ তারিখ থেকে শুরু হতে পারে।

আরও পড়ুন: ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম বর্ষে রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি আবেদন করতে পারবে তারা, যারা ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩৫ নম্বর পেলেও মেধাতালিকায় স্থান পায়নি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি অথবা প্রথম/দ্বিতীয়/কোটার মেধাতালিকায় ভর্তি হয়ে পরবর্তী সময়ে ভর্তি বাতিল করেছে।

এক্ষেত্রে আবেদনকারীরা সর্বোচ্চ পাঁচটি কলেজে তাদের পছন্দক্রমে আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে Applicant Login অপশনের মাধ্যমে লগইন করে কলেজ ও বিষয় নির্বাচন করতে হবে। প্রতিটি কলেজের শূন্য আসন তালিকা দেখে শিক্ষার্থীরা যোগ্য বিষয় বেছে নিতে পারবে।

আবেদন ফরম পূরণের পর তা ডাউনলোড করে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করা যাবে। তবে এ ফরম কোনো কলেজে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না। একইভাবে কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়ন করারও প্রয়োজন নেই।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের Prospectus (Honours) এবং Important Notice অপশন থেকে জানা যাবে।

জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টস’ ঘোষণায় এলো ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
লিওনেল মেসি-পরবর্তী যুগে নতুন রাজা কে?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈধতা যাচাইয়ে আইনি নোটিশ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আইইউবির বিজনেস স্কুলের ডিন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অ্য…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যশোরে পাটের ফলন ভালো, দাম নিয়ে হতাশ কৃষক
  • ০১ সেপ্টেম্বর ২০২৬