ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

২০ জুন ২০২৬, ১০:২০ AM , আপডেট: ২০ জুন ২০২৬, ১২:১৮ PM
ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে দেশসেরা হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়। ১০০-এর মধ্যে ৪৫.৫ স্কোর করে এ র‌্যাঙ্কিংয়ে ৬১২তম এবং এশিয়ার বেস্ট গ্লোবাল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭৬তম ও বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। এবারের র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

১৬ জুন (মঙ্গলবার) ইউএস নিউজের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬-২৭ সালের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিংয়ের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তালিকা দেখা গেছে, গত বছরের তুলনায় অনেক ভালো অবস্থানে পৌঁছেছে বিশ্ববিদ্যালয়টি। গত বছর ১০০-এর মধ্যে ৪১.৩ স্কোর পেয়েছিল এ বিদ্যাপীঠ। র‌্যাঙ্কিংয়ে বৈশ্বিক অবস্থান ৬৩৮তম এবং এশিয়ার বেস্ট গ্লোবাল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩৪২তম ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। দেশীয় অবস্থানের উন্নতি না হলেও এশিয়া ও বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ভালো করেছে বিশ্ববিদ্যালয়টি। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া আরও ৬টি বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং করেছে। এবার ৪৪.২ স্কোর নিয়ে দেশের মধ্যে দ্বিতীয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ৬৭৩তম, এশিয়ার মধ্যে ২০৩তম)। যা গত বছরের থেকে অবনতি ঘটেছে। গত বছর ৪৯.৫ স্কোর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাঙ্কিং ছিল ৬০৪ ও এশিয়ার মধ্যে ১৭২তম, ৩৮.১ স্কোর নিয়ে নর্থ-সাউথ ইউনিভার্সিটি তৃতীয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ৯৭৫তম, এশিয়ার মধ্যে ৩৩০তম)।

আরও পড়ুন: র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের ওপর হামলা

৩৬.৬ স্কোর নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চতুর্থ (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১০৬১তম, এশিয়ার মধ্যে ৩৬৬তম)। ৩৩.৫ স্কোর নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পঞ্চম (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১২৩৮তম, এশিয়ার মধ্যে ৪৫১তম), ৩২.৬ স্কোর নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ষষ্ঠ (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১২৯০তম, এশিয়ার মধ্যে ৪৭৪তম)। ৩০.২ স্কোর নিয়ে সপ্তম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৪২৯তম, এশিয়ার মধ্যে ৫৪৭তম)। ২৪ স্কোর নিয়ে অষ্টম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৮১৫তম, এশিয়ার মধ্যে ৭৫৮তম)। 

এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম এলেও কোনো র‌্যাঙ্কিং করা হয়নি। 

জানা যায়, ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংটি সবচেয়ে প্রভাবশালী র‌্যাঙ্কিংগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশ্বের ১০৫টি দেশের শীর্ষ ২ হাজার ২৫০টি বিশ্ববিদ্যালয় এই র‌্যাঙ্কিংয়ের আওতায় এসেছে। র‍্যাঙ্কিংটি ১৩টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা অ্যাকাডেমিক গবেষণা কর্মক্ষমতা পরিমাপ করে। সেইসঙ্গে এই বিশ্ববিদ্যালগুলোর বৈশ্বিক এবং আঞ্চলিক খ্যাতিও বিবেচনায় রাখা হয়েছে।

এ বছরের এই র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ৫ বিশ্ববিদ্যালয়গুলো হলো হার্ভার্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ। 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9