ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে তিতুমীর কলেজ ছাত্রলীগের মানববন্ধন

© টিডিসি ফটো

সাম্প্রতিক সময়ে সারাদেশে সংঘটিত ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো অপরাধের ভয়াবহতা চরম আকার ধারণ করেছে। দেশে সংঘটিত এসব ভয়াবহতার বিরুদ্ধে মানববন্ধন করেছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ।

বুধবার সকাল ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ আবেদা সুলতানা, বাংলা বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান কামরুননাহার মায়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে কলেজের উপাধ্যক্ষ আবিদা সুলতানা বলেন, ধর্ষণকারীদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের গড়ে তুলতে হবে।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া বলেন, বর্তমান সরকারের উন্নয়নের পথে ধর্ষণের মত জঘন্য অপরাধ বড় বাধা। দ্রুত সকল ধর্ষণকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, শেখ হাসিনার বাংলায় ধর্ষকের ঠাই নাই। অনতিবিলম্বে ধর্ষকদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক।

মানববন্ধনে কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা নেন। এসময় শিক্ষার্থীরা ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদমূলক নানান ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬