কসোভো রাষ্ট্রদূতের সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

০৭ মে ২০২৬, ০৯:০১ PM , আপডেট: ০৭ মে ২০২৬, ০৯:০১ PM
কসোভো রাষ্ট্রদূতের সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সাক্ষাৎ 

কসোভো রাষ্ট্রদূতের সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সাক্ষাৎ  © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর প্রতিনিধি দল ঢাকায় কসোভো প্রজাতন্ত্রের দূতাবাসে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি লুলজিম প্লানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত সাক্ষাতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এআইইউবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা সাদি ইসলাম।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষভাবে এআইইউবি এবং কসোভোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ একাডেমিক ও গবেষণা কর্মসূচি চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের বিনিময় কর্মসূচি চালুর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এআইইউবি কসোভোর রাষ্ট্রদূতকে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানায় এবং তাদের একাডেমিক ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করে।

এই বৈঠকটি আন্তর্জাতিক একাডেমিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং উচ্চশিক্ষায় বৈশ্বিক সম্পৃক্ততার ক্ষেত্রে এআইইউবির অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬