ইডেন কলেজে নতুন অধ্যক্ষ শামিম আরা ও উপাধ্যক্ষ শাহানাজ পারভীন

১০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ AM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৮:২০ AM
অধ্যাপক শামিম আরা ও অধ্যাপক শাহানাজ পারভীন

অধ্যাপক শামিম আরা ও অধ্যাপক শাহানাজ পারভীন © টিডিসি সম্পাদিত

রাজধানীর ইডেন মহিলা কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এতে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শামিম আরা। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক।  

অন্যদিকে, উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক শাহানাজ পারভীন।

সংলাপের শুরুতে এনসিপি কেন, জানালেন বিএনপি নেতা টুকু-খসরু
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বেড়াতে এসে চা পান করছিলেন গোপালগঞ্জের সাবেক চেয়ারম্য…
  • ২২ নভেম্বর ২০২৬
চরমোনাই পীরের বিরুদ্ধে অভিযোগ তোলা ফাহিম ফারুকীকে ইসলামী আ…
  • ২২ নভেম্বর ২০২৬
কিছু বুঝে ওঠার আগেই ঢাবি কর্মচারীর মাথায় ককটেল
  • ২২ নভেম্বর ২০২৬
ফেরার আশা না করে আল্লাহর কাছে তওবা করুন
  • ২২ নভেম্বর ২০২৬
ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে বিএমইউর ৬ বিশেষজ্ঞ চিকিৎসক, ড্…
  • ২২ নভেম্বর ২০২৬