ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভীড়ে মাভাবিপ্রবি যেন এক মিলনমেলা

২৩ মার্চ ২০২৬, ১০:১৯ PM
দর্শনার্থীদের পদচারণা

দর্শনার্থীদের পদচারণা © টিডিসি ফটো

ঈদুল ফিতরের ছুটিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ক্যাম্পাসে ভিন্ন এক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। আশপাশের বিভিন্ন জেলা, বিভিন্ন এলাকার মানুষ, পরিবার-পরিজন নিয়ে ক্যাম্পাসে সময় কাটাচ্ছেন। দর্শনার্থীদের পদচারণায় এ সময় ক্যাম্পাসটি যেন রূপ নেয় এক অনানুষ্ঠানিক মিলনমেলায়। খোলামেলা সবুজ পরিবেশ, প্রশস্ত মাঠ ও নির্মল আবহে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই এখানে ভিড় জমান।

পার্শ্ববর্তী জেলা গাজীপুর থেকে ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, ‘ঈদের ছুটিতে টাঙ্গাইলে বেড়াতে এসেছিলাম। এরপর পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এইখানে আসা। শহরের কোলাহল ও ব্যস্ততা থেকে দূরে এখানে এসে একটু প্রশান্তি পাওয়া যায়। বিশেষ করে শিশুদের জন্য উন্মুক্ত পরিবেশটা খুবই উপভোগ্য। যদিও এই সময়ে এখানেও অনেক ভীড়, আশপাশের সবাই এসেছেন তাদের পরিবার নিয়ে ঘুরতে।’

স্থানীয় এক অভিভাবক জানান, ‘ঈদের দিনগুলোতে আমরা পরিবারের সবাই মিলে এখানে আসি। অন্যান্য সময় ক্যাম্পাস তুলনামূলক ফাঁকা থাকায় নির্বিঘ্নে সময় কাটানো যায়, আর বাচ্চারাও নিশ্চিন্তে খেলাধুলা করতে পারে। তবে এখন চিত্রটা বেশ ভিন্ন। তবুও পরিবারকে সাথে নিয়ে আমরা এখানে আসি এই সময়টা আমাদের জন্য এক ধরনের পারিবারিক আনন্দের উপলক্ষ হয়ে ওঠে।’


ময়মনসিংহ থেকে আসা আরেকজন দর্শনার্থীর ভাষ্য, ‘ঈদের ছুটিতে বন্ধুদের সাথে নিয়ে এখানে এসেছিলাম। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, হাঁটাহাঁটি করে ক্যাম্পাস ঘুরে দেখা—সব মিলিয়ে দিনটা ভিন্নভাবে উপভোগ করেছি।’

ঢাকা থেকে ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, ‘ঈদের ছুটিতে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম। শহরের ব্যস্ততা এড়িয়ে আমরা সবাই মিলে এখানে সময় কাটাতে এসেসি। যদিও বেশ লোকসমাগম এখন তবে প্রাকৃতিক পরিবেশ আর নিরিবিলি আবহ আমাদের মানসিকভাবে অনেকটা রিফ্রেশ করে।’

সব মিলিয়ে, শিক্ষার্থীদের সাময়িক অনুপস্থিতির মাঝেও ঈদের ছুটিতে মাভাবিপ্রবি ক্যাম্পাস দর্শনার্থীদের জন্য হয়ে ওঠে একটি স্বস্তিদায়ক বিনোদনস্থল, যেখানে পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে তারা ঈদের আনন্দকে ভিন্নভাবে উপভোগ করেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬