বাড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ন্যূনতম জিপিএ

২২ জুন ২০১৯, ০৭:৩৯ PM

© ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির পদ্ধতি ও প্রক্রিয়া কিছুটা পরিবর্তন করা হয়েছে। এছাড়া বাড়ানো ও হয়েছে ভর্তির ক্ষেত্রে ন্যূনতম জিপিএ।

শনিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮৯তম একাডেমিক কাউন্সিলের সভায় নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভা থেকে বলা হয়েছে, মানবিক শাখায় ভর্তির জন্য এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ করে থাকতে হবে। আর বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় ভর্তির জন্য এসএসসিতে জিপিএ-৩ এবং এইচএসসিতে জিপিএ-২.৫০ লাগবে। এতদিন ন্যূনতম যোগ্যতা এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২ ছিল।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ সভাপতিত্ব করেন। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মশিউর রহমান ও হাফিজ মুহম্মদ হাসান বাবু, কোষাধ্যক্ষ নোমান উর রশীদসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা।

আইইউটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সেরা দশে যারা
  • ১৭ এপ্রিল ২০২৬
চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬