জাকসুর দাবিতে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মানববন্ধন

২০ জুন ২০১৯, ০৯:০৫ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ মানববন্ধন করে।

এসময় সংগঠনটির জাবি শাখার যুগ্ম আহবায়ক আদিব আরিফের সঞ্চালনায় আহবায়ক শাকিলউজ্জামান, বলেন আমরা আজ এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছি যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছাত্রীরা একরুমে ৩০-৪০ করে থাকে , অথচ অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়া শুনা শেষ করার পরেও হল ছাড়ছে না।

তিনি আরও বলেন, ক্ষমতাশীনরা চার জনের রুমে দুই জন একজন করে থাকে । ছাত্র ছাত্রীরা বাসে ঝুলে ঝুলে যাতায়াত করে অথচ শিক্ষকদের বাসে সিট খালি থাকে । বিশ্ববিদ্যালয়ে সব ধরনের র্নিবাচন হয় অথচ ছাত্রদের এই অধিকার আধায়ের প্লাটপর্মের কোন র্নিবাচন হয় না। আমরা অনতিবিলম্বে জাকসু র্নিবাচন চাই যাতে শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলতে পারে।

মানবন্ধনে আরোও উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রধান সমন্বয়ক আবু সাঈদ,যুগ্ম আহবায়ক আসিফুল মাহবুব নয়ন ,খায়রুল ,আজাদ,রেজাউল আমিন প্রমুখ।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্…
  • ০৬ এপ্রিল ২০২৬
মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬