ইসলামী বিশ্ববিদ্যালয়

দ্রুত ফলাফল প্রকাশে রেজাল্ট প্রসেসিং সফটওয়্যার উদ্বোধন

১৮ জুন ২০১৯, ০৬:১৯ PM
সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ

সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ

অনলাইনের মাধ্যমে দ্রুত ফলাফল তৈরী ও প্রকাশের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রেজাল্ট প্রসেসিং সফটওয়্যারের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে অগ্রগতি ও সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে নতুন এ সফটওয়্যারের উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে নতুন এ সফটওয়্যারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হরুন উর রশিদ আসকারী। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহাসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা যায়, নতুন এ সফটওয়্যারটি মোট তিন ধাপে কাজ সম্পাদন করবে। প্রথমত, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের সকল তথ্য প্রশাসনকে প্রদান করবে। এতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একজন শিক্ষার্থীর প্রয়োজনীয় সকল তথ্য এখানে সংরক্ষিত থাকবে।

দ্বিতীয় ধাপে, বিভাগের পরীক্ষা কমিটি কর্তৃক শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এখানে দেয়া থাকবে এবং তৃতীয় ধাপে, বিভাগের শিক্ষকরা পরীক্ষা শেষ করার পর বিষয়ভিত্তিক কোর্সের নম্বর রোল অনুযায়ী সফটওয়্যারে প্রদান করবে। এরপর চূড়ান্তভাবে নম্বর প্রদানের পর পরীক্ষা নিয়ন্ত্রক অফিস ফলাফল প্রকাশ করবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীরা নিজেদের রোল নম্বর দিয়ে তাদের ফলাফল সহজে দেখতে পারবেন। এছাড়া শিক্ষার্থীদের মোবাইল নম্বর এই সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা থাকলে এসএমএসের (খুদেবার্তা) মাধ্যমেও পরীক্ষার ফল জানা যাবে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে এই প্রক্রিয়া কার্যকর হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজে অগ্রগতি ও শিক্ষার্থীদের কথা চিন্তা করে এটি করা হয়েছে। এর মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সফল করার অংশ হিসাবে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্র ডিজিটালাইজেশন করতে চাই।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950