চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন কনটেস্ট শুরু ২০ জুন

১৮ জুন ২০১৯, ১১:২৯ AM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাবের আয়োজনে আগামী ২০শে জুন থেকে ১৫ই জুলাই আয়োজিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন কনটেস্ট।

ডেটা অথবা তথ্যের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এই ইনফোগ্রাফির প্রেজেন্টেশন নিয়েই সাজানো হয়েছে এই আয়োজনটি। এই প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে: ১. মেট্রো রেইল প্রজেক্ট, ২. বঙ্গবন্ধু স্যাটেলাইট ৩. পদ্মা পাথওয়ে।

এছাড়া প্রত্যেক দলে দুইজন করে সদস্য থাকবেন।দলের সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের হতে পারবে।

ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, নকআউট পর্ব এবং গ্র্যান্ড ফিনাল এই তিনটি ধাপে প্রতিযোগিতাটি সম্পন্ন হবে। এর মধ্যে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট ধাপটি কোনো রেজিষ্ট্রেশন ফি ছাড়াই অনলাইনে সম্পন্ন হবে। তবে এই ধাপে উত্তীর্ণদের মধ্যে যারা পরবর্তী ধাপে অংশগ্রহণ করবে, তাদের জন্যই কেবল রেজিষ্ট্রেশন ফি প্রযোজ্য হবে।

এতে অংশগ্রহণের এর শেষ তারিখ ২০শে জুন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি টিমের রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

রেজিষ্ট্রেশন লিংকঃ  এখানে ক্লিক করুন।

ইভেন্ট লিংকঃ এখানে ক্লিক করুন।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950