রাস্তার নামে খাল, আর কত কাল!

কুবি ক্যাম্পাস থেকে কোটবাড়ি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

© টিডিসি ফটো

কোটবাড়ি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যাওয়ার ২ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৭ই জুন) দুপুর সাড়ে ১২টায় কোটবাড়ি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা সংস্কার কাজ শুরু করার জন্য ৭ দিনের সময়সীমা বেধে দেন। অন্যথায় বিশ্বরোড অবরোধসহ কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি উ”চারণ করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী মাযহারুল ইসলাম হানিফের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় সিসিএন পলিটেকনিক ইান্সটিটিউট এর শিক্ষার্থীবৃন্দও মানববন্ধনে একাত্মতা পোষণ করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেন।

প্ল্যাকার্ড লেখা ছিল, ‘রাস্তার নামে খাল! আর কত কাল’। ‘আহত সিটি কর্পোরেশন, নিহত সড়ক’। ‘হে মেয়র রাস্তা ঠিক কর’। ‘সিটি কর্পোরেশন তোমার ঘুম ভাঙ্গবে কবে?’। ‘প্রশাসন রসে খায় চা, জনগণ হারায় পা’। ‘রাস্তা নিয়ে জনগণের ভোগান্তি আর কত?’ মেয়রের আশ্বাস, কুবির দীর্ঘশ্বাস’। ‘জবান কেন সস্তা, ভাঙ্গা কেন রাস্তা’।

এসময় হানিফ অভিযোগ করে বলেন, ‘সিটি কর্পোরেশন নামে মাত্র কাজ শুরু করেছে। নিউ শালবন বিহার মন্দিরে থাইল্যান্ড থেকে হাইকমিশনার আসছে তাই রাস্তায় বালু ফেলা শুরু করেছে সিটি কর্পোরেশন।’
মানববন্ধনে আশরাফুল ইসলাম বলেন, ‘২০১৪ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে এই রাস্তার একই অবস্থা দেখছি। এক বছর আগে রাস্তার কাজ ধরা হলেও রাস্তার কাজ শেষ না হতেই রাস্তা আবারও খানা-খন্দ ভরপুর হযয়েগেছে। যেকোন মুহূর্তে দূর্ঘটনা ঘটতে পারে এই দায়ভার নিবে কে?’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদ বলেন, ‘এক সময় বিশ্ববিদ্যালয়ের বাস সংকট নিয়ে খারাপ লাগতো আর এখন যে রোড় দিয়ে বাস চলবে সেই রোড়ই বেহাল-দশা। সিটি কর্পোরেশন থেকে রাস্তার কাজ করবে বলে বারবার আশ্বাস দিলেও কাজের কোন গতি নেই।’

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন বলেন, যতদিন শিক্ষার্থীরা একত্রিত হয়ে আন্দোলন করবেনা ততোদিন কোন কিছুই অর্জন করা সম্ভব না। তিনি আন্দোলনের হুশিয়ারি দিয়ে বলেন, এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরু এবং এক মাসের মধ্যে রাস্তার কাজ শেষ না করলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য থাকবে বলে জানান তিনি।’

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬