সভাপতি অনিক (বামে), সম্পাদক ফয়সাল
‘প্রেমের মন্দিরে তালা, বন্ধুত্বের দরজা খোলা’ প্রাতিপাদ্যের ধারক কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সিঙ্গেল সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকালে সভাপতি নিয়ামুল আরাফাত ও সাধারণ সম্পাদক আর কে শাওন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নব কমিটির অনুমোদন দেয়া হয়।
নৃবিজ্ঞান ১০ ব্যাচের শিক্ষার্থী মুনিম হাসান ভ‚ইয়া অনিক কে সভাপতি ও বাংলা ১০ ব্যাচের ফয়সাল হাবিব কে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট নব কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ফয়সাল আহমেদ, রফিকুল ইসলাম ইঞ্জামাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, আতিকুর রহমান হৃদয়, এবিএস ফরহাদ, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, আল নাইম, ভার্জিনিটি বিষয়ক সম্পাদক মাহমুদ লাভলু, প্রচার সম্পাদক আরাফাত রাফি, দপ্তর সম্পাদক আশহাদুজ্জামান শাহেদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ মজুমদার, মানবসম্পদ বিষয়ক সম্পাদক কির্তী অনিমেষ, নাট্য ও বিতর্ক সম্পাদক মোহন চক্রবর্তী, ছাত্রী বিষয়ক সম্পাদক বিলকিস, পূণর্বাসন বিষয়ক সম্পাদক ওয়াকিল আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুলাহ মামুন, আইন বিষয়ক সম্পাদক সাফায়েত সিফাত, প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজিমুল হক সানি, সাহিত্য বিষয়ক সম্পাদক মুনতাসীর আল মামুন, সহ-সম্পাদক আবদুলাহ আল সিফাত, শাহরিয়ার সৌমিকসহ প্রমুখ।
আগামী একবছর নতুন কমিটি দায়িত্ব পালন করবে।