চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলসমূহের সিট বন্টনের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুলাই থেকে ১৪ জুলাই নির্দিষ্ট দিনে স্ব স্ব হলের অফিস কক্ষে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
সোমবার চবি উপাচার্যের সভাকক্ষে চবি উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপ উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এর সভাপতিত্বে বিভিন্ন হলের প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের আলাওল হল, এ এফ রহমান হল ও সোহরাওয়ার্দী হলের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ৩ ও ৪ জুলাই; শাহজালাল হল, শাহ আমানত হল ও শহীদ আবদুর রব হলের সাক্ষাৎকার ৯ ও ১০ জুলাই; শামসুন্নাহার হল, প্রীতিলতা হল, বেগম খালেদা জিয়া হল ও জননেত্রী শেখ হাসিনা হলের সাক্ষাতকার ৯, ১০ ও ১১ জুলাই এবং মাস্টারদা সূর্যসেন হলের সাক্ষাতকার আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। যথাসময়ে শিক্ষার্থীদের হলে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।