হাবিপ্রবি’তে সয়াবিনের স্টেম ফ্লাই পোকার ব্যবস্থাপনা কৌশল নিয়ে গবেষণা

১৬ জুন ২০১৯, ০৯:০৩ PM

© টিডিসি ফটো

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “সয়াবীনের স্টেম ফ্লাই এর পপুলেশন ডাইনামিক্স ও এর ব্যবস্থাপনা” বিষয়ক একটি পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের ল্যাব. এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। হাবিপ্রবি’র কীটতত্ত্ব বিভাগের পরীক্ষা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল আলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এবং পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. ফাহিমা খানম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহিঃস্থ পরীক্ষক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. মহসীন হোসেন খান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স এর প্রফেসর ড. মো. ওয়াহেদুল ইসলাম। পিএইচডি থিচিস উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ঠাকুরগাঁও ও দেবীগঞ্জের মূখ্য বৈজ্ঞানিক কর্মকতা মি. অমল কুমার দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাবিপ্রবি’র কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. মোশারফ হোসেন ভূঞাঁ।

প্রধান অতিথি’র বক্তব্যে কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন ১৯৭২ সাল থেকে এদেশে সয়াবিন ব্যবহার শুরু হয়। বর্তমানে অধিকাংশ ভোক্তা সয়াবিন ব্যবহার করছেন। সুতরাং এ বিষয় সম্পর্কিত গবেষণা জণকল্যাণে আসবে বলে আমি আশা করি। উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও এমএস পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950