ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মহফিল

১৬ জুন ২০১৯, ০৮:৪৪ PM

© টিডিসি ফটো

যতবার হত্যা করো জন্মাব আবার,দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস। জীবনের শেষ বক্তৃতায় এই উক্তিটি করেছিলেন ছাত্র নেতা এস আর পলাশ।

ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস আর পলাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার দোয়া ও মিলাদ মহফিলের আয়োজন করা হয়। মৃত্যুবার্ষিকীতে মরহুমের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা কলেজ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা।

মিলাদ মহফিলে উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফুয়াদ হাসান পল্লব ও সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইম সহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে সাবেক নেতারা তাদের ক্যাম্পাসের দিনগুলোর স্মৃতিচারণ করেন ও এস আর পলাশের রাজনৈতিক বিচক্ষণতার কৌশল বর্ণনা করেন। দীর্ঘদিন পর ঢাকা কলেজে বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতারা একত্রীত হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬