চবির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

১৬ জুন ২০১৯, ০৮:৩১ PM

© টিডিসি ফটো

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন 'চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি' (সিইউডিএস) কর্তৃক আয়োজিত দুইদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। এবং রানারআপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)

গত ১৪ ও ১৫ জুন এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার চবির চারুকলা ইন্সটিটিউটে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত হয়।

এর আগে ১৪ জুন সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২ টি দল ও ৯৬ জন বিতার্কিক এই আয়োজনে অংশ নিয়ে সংসদীয় ধারায় প্রিলিমিনারি রাউন্ড সম্পন্ন করে। ফাইনালের জন্য নির্বাচিত হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যাল।

ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিলো 'এই সংসদ আন্তর্জাতিক পরিবেশ আদালত প্রতিষ্ঠা করবে'। বিজয়ী দলের বিতার্কিকরা হলেন শাকিল আহমেদ সাগর, মুজাহিদুর রহমান রুম্মান, নাঈম মাহমুদ। এতে রানার্সআপ হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। রানারআপ দলের বিতর্কিক ছিলেন ইকতেদার সাফওয়ান, মহির মারুফ ও ফারহান বিন লিয়াকত। এদিন ডিবেটার অফ দ্য ফাইনাল নির্বাচিত হন নাঈম মাহমুদ। এছাড়া শ্রেষ্ঠ বিতার্কিক তথা ডিবেটার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন অর্জন ত্রিপুরা।

বিতর্ক প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ উপাচার্য ড. শিরীণ আখতার।চবির চারুকলা ইন্সটিটিউটের পরিচালক শাইলা শারমিন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ পরিচালক জমির উদ্দিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এর উপ-সচিব মোহাম্মদ নূরুল্লাহ নূরি, চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এর মডারেটর ও চবির আইন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবু নোমান।

সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবিএম আবু নোমান চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ মাত্রাতিরিক্ত পরিবেশ দূষণ বৃদ্ধির বিষয়ে শঙ্কা প্রকাশ করেন। পাশাপাশি পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধিকল্পে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতাকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করেন তারা।

এদিন উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী বিতার্কিকদের হাতে পুুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন। পরে আগত বিচারকদের হাতেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

আয়োজনের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন- সিইউডিএস এর সাধারণ সম্পাদক আরিফ হোসেন সুজন , এবং সহ-আহবায়ক হিসেবে আছেন-যুগ্ম সম্পাদক ইনতিছার বিন ইসমাইল ও বিতর্ক সম্পাদক সাঈদ বিন মহিউদ্দিন।

চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬