দীর্ঘ ছুটি শেষে প্রাণবন্ত নজরুল বিশ্ববিদ্যালয়

১৫ জুন ২০১৯, ০২:৪১ PM

© টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) গ্রীষ্মকালীন অবকাশ, বৌদ্ধ পূর্ণিমা, রমজান, শব-ই-ক্বদরসহ ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩৭ দিনের দীর্ঘ ছুটি শেষ হচ্ছে আজ ১৫ জুন শনিবার। এদিকে প্রিয়জনদের সঙ্গে ছুটি উপভোগ করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আগমনে প্রাণবন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন প্রায় সব সময়ই কোনো না কোনো ক্লাস-পরীক্ষা, এসাইনমেন্ট, প্রেজেন্টেশনের চাপে থাকতে হয় শিক্ষার্থীদের। তাইতো হৃদয়ে লালন করা হাজারো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সর্বদা বিরামহীন ছুটে চলা এ পথ ধরে। ছুটতে ছুটতে এক সময় পেয়ে বসে রাজ্যের ক্লান্তি। ক্লান্ত-শ্রান্ত মন চায় একটু বিশ্রাম। ছুটে যেতে চায় চেনা মুখগুলোর কাছে। কাদামাখা গ্রামের চিরচেনা মেঠো পথ ধরে হাঁটতে। পেতে চায় স্নেহময়ী মায়ের হাতের পরশ, যে পরশে রয়েছে পৃথিবীর সকল ক্লান্তি দূর করার যাদু।

কিন্তু সবকিছু ছেড়ে-ছুড়ে আবারো আসতে হয় ক্যাম্পাসে। আবারো শুরু হয় নিত্যদিনের ব্যস্ততা। বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রায়হান রাকিন জানান, ক্যাম্পাস খোলা মানেই হলো সেই চিরচেনা নিত্যদিনের এটেন্ডেন্স, প্রেজেন্টেশন, এসাইনমেন্ট এসব নিয়ে থাকা। কেমন যেন একঘেয়েমি পেয়ে বসে। আবার কখন ছুটি পাবো। সেই অপেক্ষায় থাকা।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী যায়েদ বিন খলিল বলেন, প্রিয় ক্যাম্পাস ছাড়া আমার ভালো লাগে না। যদিও বাড়ির ক্ষেত্রটা ভিন্ন। এখানে ক্লাস, বন্ধুদের সাথে ঘুরা, গান,আড্ডা সবকিছু আমাকে যেন সর্বদা আচ্ছন্ন করে রাখে।

এদিকে আজ শনিবার সকাল ৯ টায় খুলে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলসমূহ। ইতোমধ্যে হলের অধিকাংশ শিক্ষার্থী চলে আসতে শুরু করেছে। শিক্ষার্থীদের এই আগমনের ফলে আবাসিক হল এলাকা এখন সার্বক্ষণিক মুখরিত ও প্রাণবন্ত মনে হচ্ছে শিক্ষার্থীদের মনে।

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ইরান, সিদ্ধান্…
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
close