ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুমের শিকার দুই শিক্ষার্থীর সন্ধান চেয়ে মানববন্ধন

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ AM
 ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

ঢাকার সাভার থেকে ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি গুমের শিকার হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থীর সন্ধান চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

গুমের শিকার দুই শিক্ষার্থী হলেন — দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ ওয়ালিউল্লাহ এবং আল-ফিকহ্ এন্ড ল’ বিভাগের আল-মোকাদ্দাস। ওয়ালিউল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তৎকালীন অর্থ সম্পাদক এবং মুকাদ্দাস সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

মানববন্ধনে তারা 'জেগেছে রে জেগেছে, ইবিয়ানরা জেগেছে'; 'আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ'; 'ওলি ভাই ফিরবে কবে, ইন্টেরিম জবাব চাই'; 'মোকাদ্দাস ভাই ফিরবে কবে, ইন্টেরিম জবাব চাই'; 'মায়ের বুক খালি কেন, প্রশাসন জবাব চাই' ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন। 

মানববন্ধনে উপস্থিত ছাত্রশিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, 'দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, ৪ ফেব্রুয়ারির পর আবার ৪ ফেব্রুয়ারি আসে কিন্তু আমাদের ভাইয়েরা আর আসে না। আমরা ৫ আগস্ট পরবর্তীতে ভেবেছিলাম আমাদের ভাইয়েরা মায়ের কোলে ফিরে আসবে। কিন্তু সেই অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। প্রশাসনকে বলতে চাই আপনারা আমাদের ভাইদের খোঁজ দিন তারা কোথায় আছে কীভাবে আছে তা জানার চেষ্টা করুন। নয়তো আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে খোঁজ নিতে বাধ্য করবো।'

অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, 'গত ১৭ বছরে যে গুম খুন হয়েছে সেগুলো বিচার করুন এবং তদন্ত রিপোর্ট প্রকাশ করুন। অলিউল্লাহ এবং মোকাদ্দেস ভাইয়ের মতো যারা গুম হয়েছে তাদের খোঁজ নেন তারা কোথায় আছে আমাদের জানেন যাতে করে আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। গত ১৭ বছরে যত গুলো গুম খুন হয়েছ সেগুলোর যথাযথ বিচার করেন যাতে আর কাওকে গুম খুনের শিকার হতে না হয়।'

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬