চবি উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন শিরীণ

১৩ জুন ২০১৯, ০৮:১১ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ জুন (শনিবার)। বৃহস্পতিবার পর্যন্ত চবি উপাচার্যের দায়িত্ব নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় আগামী রবিবার থেকে বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতার স্বার্থে উপাচার্য পদে নিয়োগ না হওয়া পর্যন্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। সেই হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য হিসেবে এ প্রথম কোনো নারী দায়িত্বে আসছেন।

অধ্যাপক ড. শিরীণ আখতার বাংলাদেশ নির্বাচন কমিশন সার্চ কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন। তিনি ১৯৯৬ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল) এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার বাবা মৃত আফসার কামাল চৌধুরী ছিলেন কক্সবাজার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি কক্সবাজার সরকারি গার্লস স্কুল থেকে ১৯৭৩ সালে এস এস সি, ১৯৭৫ সালে চট্টগ্রাম সরকারি গার্লস কলেজ এইচএসসি, ১৯৭৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে বি এ (অনার্স), ১৯৮১ সালে একই বিভাগ থেকে এম এ এবং ১৯৯১ সালে বাংলাদেশের তিনজন ঔপন্যাসিক শওকত ওসমান, ওয়ালিউল্লাহ, আবু ইসহাক’ অভিসন্দর্ভের ওপর ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

এছাড়া তিনি চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজে ১৯৮৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রভাষক পদে কর্মরত ছিলেন। পহেলা জানুয়ারি ১৯৯৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। শিরীণ আখতার ১৯ ফেব্রুয়ারি ১৯৯৭ সালে সহকারী অধ্যাপক, ৩০ সেপ্টেম্বর ২০০২ সালে সহযোগী অধ্যাপক এবং ২৫ জানুয়ারি ২০০৬ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950