আর্সেনিক আক্রান্ত পুরুষের তুলনায় নারীদের ডায়াবেটিসের প্রবণতা বেশি

০৭ জুন ২০১৯, ০১:২০ PM

© টিডিসি ফটো

দেশে আর্সেনিক আক্রান্তদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ছে। আর আক্রান্ত পুরুষের তুলনায় নারীদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি লক্ষ করা যাচ্ছে। এমনটিই বলছে ‘Higher risk of Hyperglycemia with greater susceptibility in females in chronic arsenic exposed areas in Bangladesh’ শীর্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা।

গবেষণা বলছে, যাদের শরীরে আর্সেনিকের মাত্রা কম তাদের তুলনায় আর্সেনিকের মাত্রা বেশি থাকা লোকদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা প্রায় তিনগুণ বেশি। আর নারীদের শরীরে আর্সেনিকের মাত্রা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আক্রান্ত পুরুষের চেয়ে আক্রান্ত নারীরা প্রায় দুইগুণ বেশি ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতে আছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসেনের ওই গবেষণা প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘Science of the total environment’ জার্নালে।

তথ্য মতে, পুরুষের ডায়াবেটিস আক্রান্ত হওয়ার প্রবণতা শতকরা ৮.২ ভাগ এবং নারীর ১২.৩ ভাগ।

আর্সেনিক মাপার জন্য রাজশাহী কাটাখালী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর অঞ্চলের মোট ৬৪১ জন থেকে চুল, নখ ও তাদের খাবার পানির নমুনা সংগ্রহ করেন তারা। যাদের মধ্যে আর্সেনিক আক্রান্ত এলাকা থেকে ৫০৭ জন। আক্রান্ত নয় এমন এলাকা থেকে ১৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়।

আর্সেনিক আক্রান্ত নারীদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি হওয়ার কারণ জানতে চাইলে অধ্যাপক ড. খালেদ হোসেন বলেন, দুটি কারণ থাকতে পারে। একটি হরমন সংশ্লিষ্ট। আরেকটি হলো আর্সেনিক আক্রান্ত এলাকার নারীরা অধিকাংশই গৃহিণী। তারা অধিক সময় বাড়িতে থাকেন এবং আক্রান্ত এলাকার পানির সংস্পর্শে বেশি সময় থাকেন। পুরুষরা বাইরে থাকেন বলে পানির সংস্পর্শে বেশি সময় থাকেন না এমনটা হতে পারে। তবে প্রকৃত তথ্য উদঘাটনে নতুন তথ্য সংগ্রহ ও গবেষণার প্রয়োজন বলে জানান তিনি।

ট্যাগ: রাবি
ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬