ফের স্থগিত ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম

১৪ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর সকল কার্যক্রম আবারও স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে যেকোনো ধরনের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে দেশের সকল সংগঠনের নির্বাচন আয়োজন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় আইনগত বাধ্যবাধকতা, প্রশাসনিক শৃঙ্খলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার স্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, রংপুর থেকে প্রেরিত পত্রের প্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ সংক্রান্ত চলমান সকল নির্বাচনি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর এবং প্রাসঙ্গিক কর্তৃপক্ষের দিকনির্দেশনার আলোকে নির্বাচন কমিশন পরবর্তী সময়ে নতুন তফসিল প্রণয়ন করে নির্বাচনি কার্যক্রম পুনরায় শুরু করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অবহিত করা হবে।

এ প্রসঙ্গে ব্রাকসু নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আমির শরিফ বলেন, 'এ বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেই কথা বলতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করায় তিনি জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে আলোচনা করেছেন। নির্বাচন সংক্রান্ত কোনো কার্যক্রমে সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার কে নেবে—সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

এদিকে, এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, ব্রাকসু নির্বাচনের তফসিল এখন পর্যন্ত চারবার পরিবর্তন করে মোট পাঁচটি তফসিল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ গত সোমবার (১২ জানুয়ারি) ঘোষিত পঞ্চম তফসিলে আগামী ২৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন করে কার্যক্রম স্থগিত হওয়ায় নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081