দুর্ঘটনায় আহত সেই চবি শিক্ষার্থীর মুত্যু

০১ জুন ২০১৯, ০৫:০০ PM

© সংগৃহীত

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাদেকুল। ২৩ মে বিকালে নগরীর টেকনিক্যাল মোড় এলাকায় টিউশানিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন।ওই দিন মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়ে আট দিন কোমায় ছিলেন সাদেকুল।

শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাদেকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শওকত আরা বেগম।

অধ্যাপক শওকত আরা বেগম বলেন, পিতৃহীন সাদেকুল টিউশন করে নিজের খরচ চালাতেন। গত ২৩ তারিখ সড়ক দুর্ঘটনায় সে মারাত্মক আহত হলে তাকে চমেকে ভর্তি করা হয়। ভর্তির পর দিন থেকেই সে সংজ্ঞাহীন থাকার কারণে তার অস্ত্রোপচার সম্ভব হয়নি।

তিনি বলেন, সাদেকুলের অকালমৃত্যু খুবই দুঃখজনক। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। বিভাগ ও তার বন্ধুরা তাকে যতটুকু পারে সাহায্যে করছিল।সাদিকুলের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায়। তিনি পরিবারের বড় সন্তান ছিলেন।

আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬
তারুণ্যের মনস্তত্ত্বে একটি দার্শনিক ও আইনি পর্যালোচনা
  • ০৩ এপ্রিল ২০২৬