পথশিশুদের হাতে ঈদবস্ত্র তুলে দিলো ডুয়েট শিক্ষার্থীরা

২৯ মে ২০১৯, ০৬:১১ PM

© টিডিসি ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), এর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সৃজনী’-এর উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

‘এবারের ঈদ আনন্দে বাদ যাবে না কোন শিশু’ এই শ্লোগানে ঈদ উপলক্ষ্যে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পথ শিশুদের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।

সৃজনীর সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরিফুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সৃজনী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আশরাফুল অ্যাস্ট্রো, সৃজনীর অর্থ-সম্পাদক এনায়েত হোসাইন মেহেদীসহ সংগঠনের বর্তমান-সাবেক উপদেষ্টা ও সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ‘সৃজনী’ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশীয় ও সৃজনশীল সংস্কৃতি চর্চার পাশাপাশি রক্তদান কর্মসূচি, বন্যার্তদের সাহায্য, শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণসহ নানা সামাজিক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করে আসছে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close