কেসিসি মেয়র প্রতিমন্ত্রী পদমর্যাদা পাওয়ায় খুবি উপাচার্যের অভিনন্দন

২৯ মে ২০১৯, ০৬:০৩ PM

© টিডিসি ফটো

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতিমন্ত্রী পদমর্যাদা পাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমানে নরওয়ে সফররত উপাচার্য এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।

উপাচার্য বলেন, প্রতিমন্ত্রী পদমর্যাদাপ্রাপ্তির খবরটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটি খুলনা তথা এতদাঞ্চলের মানুষের জন্যও গৌরবের। এ প্রাপ্তি খুলনা সিটি কর্পোরেশনসহ খুলনাঞ্চলের উন্নয়ন আরো ত্বরান্বিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য একই সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

অপর এক পৃথক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬