ইচ্ছা, সততা এবং সাহস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়

২৯ মে ২০১৯, ০৫:৪৮ PM

© টিডিসি ফটো

স্বল্পমূল্যে মানসম্মত খাবার সরবরাহের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদের ছাত্র-ছাত্রীদের বহুদিনের প্রতিক্ষিত ‘স্টুডেন্টস ক্যাফেটোরিয়া’ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এটি উদ্বোধন করেন।

স্টুডেন্টস ক্যাফেটেরিয়া উদ্বোধনকালে উপাচার্য বলেন, পরিবর্তনের আকাংখা, কর্তব্য কাজে সততা এবং বাস্তবায়নে সাহস এ তিনটি গুণের অধিকারী হলে সকল অসম্ভবকেই সম্ভব করা যায়। এই তিনটি গুণে দীক্ষিত হয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সকল অশুভ শক্তির রক্ত চক্ষুকে উপেক্ষা করে দৃঢ় চিত্তে কাজ করে যাচ্ছে। পঠন-পাঠনসহ জ্ঞান-গবেষণার ধারাকে অবিরাম গতিতে প্রবাহমান রাখতে যেকোন ধরণের উন্নয়ন পরিকল্পনা এবং এর সঠিক বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কখনো পিছপা হয়নি। যার সুফল শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীরা ইতোমধ্যেই পেতে শুরু করেছে।

এ সময় কলা ও মানববিদ্যা অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. জাকির হোসেন, বিভিন্ন বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
close