বশেমুরবিপ্রবি’র ২ শিক্ষার্থীকে আড়াই লাখ টাকা অনুদান

© টিডিসি ফটো

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রায় আড়াই লাখ টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন তাঁর কক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ২ শিক্ষার্থীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তা বলা হয়েছে।

অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন লোক প্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুর রাজ্জাককে দুই লাখ এবং ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নয়ন খান কে আটত্রিশ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এসময় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তফা কামাল পাশা, লোক প্রশাসন বিভাগের সভাপতি বিতান খানম, এসিসিই বিভাগের সভাপতি ড. মোঃ কামরুজ্জামান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬