১৪ বছরে পা রাখলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২৮ মে ২০১৯, ০৩:২০ PM

© টিডিসি ফটো

প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১৪ বছরে পদার্পণ করল। রমজান ও ঈদের ছুটি থাকায় র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে আনন্দ র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। ছুটির পর বৃহৎ পরিসরে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য বলেন, ‘মুক্তবুদ্ধি চর্চার স্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়। রমজান ও বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে আমরা বিশ্ববিদ্যালয় দিবসটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করতে পারিনি। ঈদ-উল-ফিতর পরবর্তীতে বিশ্ববিদ্যালয় খোলার পরে আমরা মাননীয় মন্ত্রী,ইউজিসি চেয়ারম্যান, সাবেক উপাচার্যবৃন্দসহ সবাইকে নিয়ে বৃহৎ আকারে দিবসটি উদযাপন করবো।’

র‌্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের, বিজ্ঞান অনুষরে ডিন অধ্যাপক ড. এ. কে. এম রায়হান উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী রানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট জিয়া উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৮মে কুমিল্লা শহর থেকে ১১ কিলোমিটার ক্ষীণ-পশ্চিমে কোটবাড়ি শালবন বিহার এবং ময়নামতি জাদুঘর সংলগ্ন পাহাড় আর সমতল ভূমির উপর দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950