তিতুমীর কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশিক ও সম্পাদক শাওন

২৮ মে ২০১৯, ০১:৪১ PM

সরকারি তিতুমীর কলেজ রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)’র ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দৈনিক সংবাদ প্রতিদিনের মোঃ আশিকুর রহমান সভাপতি ও বাংলাদেশ সংবাদ এর মোঃ হাসানুর রহমান শাওন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (২৭ মে) সন্ধ্যায় এ কমিটি অনুমোদন করেন তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী ও বর্তমান সিনিয়র সাংবাদিকদের স্বমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তাওসিফ মাইমুন (দৈনিক সংবাদ চর্চা), যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস শান্ত (দ্যা ডেইলি ক্যাম্পাস), সাংগঠনিক সম্পাদক রাশেদ মামুন (ডেইলি বাংলাদেশ), অর্থ সম্পাদক সুলতাম মোহাম্মদ আরিফ (বিডিমর্নিং), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাথী মজুমদার (দৈনিক মানব জমিন), দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম (দৈনিক বাংলাদেশের আলো), তথ্য ও পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম সোহেল (ডেইলি মানবজগৎ), কার্যনির্বাহী সদস্য আরিফুজ্জামান মাসুদ (সেরানিউজ২৪), মোঃ আরিফ হোসেন (ক্রাইমওয়াচবিডি২৪), তুহিন ভূইয়া (সিক্সটিন নিউজ টিভি), আব্দুল্লাহ আল-মামুন (ঢাকার খবর)।

উল্লেখ্য, গত ৭মে ২০১৯ কলেজ প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সন্ধ্যায় ক্যাম্পাসের মাঠে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টার ও সংবাদকর্মী এমন শিক্ষার্থীরা এক বৈঠকে মিলিত হয়। বৈঠকে ‌‘সরকারি তিতুমীর কলেজ রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)’ গঠন করার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী ও বর্তমান সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চ্যানেল নাইনের রিপোর্টার মোঃ সিরাজুল ইসলাম রাসেল। প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১৩ জন সদস্যকে স্ব স্ব পদে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950