রাবিতে ৮০ লাখ টাকা ব্যয়ে পুকুর সংরক্ষণ

২৭ মে ২০১৯, ০৪:২৬ PM

© সংগৃহীত

প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুকুরগুলো সংরক্ষণ ও সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। ‘সাত পুকুর গবেষণা প্রকল্পের‘ আওতায় উদ্যোগ ওেয়া হয়েছে। আগামী তিন বছরে জন্য বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে ও ফিসারিজ বিভাগের সহযোগিতায় এই প্রকল্প হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, শিক্ষার্থীদের গোসল, সাঁতার কাটা ও ফিসারিজ বিভাগের গবেষণা কাজে ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আগ্রহে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৩১তম সভায় ‘সাত পুকুর গবেষণা প্রকল্প‘ নামে এই প্রকল্পটি পাস করা হয়। এ কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াকে সভাপতি করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এই কমিটির তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের জোহা হল পুকুর, হবিবুর রহমান হল পুকুর, মন্নুজান হল সংলগ্ন পুকুর, সায়েন্স ওয়ার্কসপ পুকুর, মেডিকেল সেন্টারের সামনের পুকুর, শহীদ হবিবুর রহমান হলের পশ্চিমের পুকুর, রোকেয়া হলের উত্তর-পূর্বের কচিয়া পুকুর ও পদ্ম পুকুর সংস্কারের কাজ শুরু করা হয়েছে। এই পুকুরসমূহের সংস্কারের মধ্যে রয়েছে- পুকুরের পাড় ও ঘাট নির্মাণ, সৌন্দর্য বর্ধনের জন্য ফুল গাছসহ অন্যান্য মানানসই গাছ লাগানো, বসার জায়গা নির্মাণ, ঘাস লাগানো, পুকুরের পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ ও বিভিন্ন আলোক সজ্জার বাতি লাগানো।

এ বিষয়ে সাত পুকুর গবেষণা প্রকল্পের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, সংস্কারের অভাবে বিশ্ববিদ্যালয়ের পুকুরগুলো মরে যাচ্ছিল। উচ্চ শিক্ষা ও গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়াতে ও পুকুরগুলো সংরক্ষণ করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। অল্প সময়ের মধ্যে আশা করছি কাজ শেষ হবে।

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬