পাঁচ ভাষায় ইসলামী সংগীত গেয়ে বিশ্ব সেরা আরিফিন

২৭ মে ২০১৯, ০২:৪৩ PM

© সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বহির্বিশ্বে বাংলাদেশের নাম উজ্জল করে আসছেন অনেক প্রতিবাভান বাংলদেশী। তাদের প্রতিভায় বিকশিত হচ্ছে বাংলাদেশের নাম।

সম্প্রতি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হয়েছে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা ‌ইন্টারন্যাশনাল ইসলামিক আইডল সিসন-২। আর এতে প্রথম হয়েছেন বাংলাদেশের সুলতানুল আরিফিন (সাগর)। সাগর ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।

প্রতিযোগীতার নিয়ম অনুসারে একজন প্রতিযোগীকে পাঁচটি ভাষায় ইসলামী সংগীত গাইতে হবে। আর এমন কঠিন চ্যালেঞ্জ পার করে সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশী আরিফিন।

আসক ফর গেইন ইন্টারন্যাশনাল কালচারাল একাডেমি কর্তৃক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় বিশ্বের ৮টি দেশের ৩০ জন প্রতিযোগী অংশ নেন। ২৪ মে ইন্দোনেশিয়ার জুব জাকর্তায় আদি টিভি গ্র্যান্ড স্টুডিওতে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সাগর বলেন, ইসলামিক গানে এমন অর্জন বাংলাদেশের প্রথম। এটা শুধু আমার জয় না, সারা বাংলাদেশের জয়। বাংলাদেশি শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অনেক শিক্ষার্থীরা ভালো করছে। সরকার সহায়তা করলে আমরা আরও অনেক সম্মান দেশের জন্য আনতে পারব। চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি সম্পর্কে সাগর বলেন, মঞ্চে যখন বাংলাদেশের পতাকা তুলে ধরলাম সেই অনুভূতি বলে প্রকাশ করার মত না। বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে পেরে আমি আনন্দিত।

ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, আরিফিন আমাদের ঢাকা কলেজের গর্ব, বাংলাদেশের গর্ব। তার এমন অর্জনে আমি তাকে অভিনন্দন জানাই। তার এই অর্জন শুধু আমাদের ঢাকা কলেজের নয় বাংলাদেশের জন্য সম্মানের।

উল্লেখ্য, প্রতিযোগিতায় মোট ৩ বাংলাদেশি অংশগ্রহণ করেন। অন্য দুই প্রতিযোগী মাহমুদুল হাসান তামিম তৃতীয় এবং জিয়াউল হক ষষ্ঠ স্থান অধিকার করেছেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence