মুন্নিসহ ৪ শিক্ষার্থীকে সাড়ে ছয় লাখ টাকা অনুদান

© টিডিসি ফটো

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোপালগঞ্জ সদর হাসপাতালে ভুল চিকিৎসার স্বীকার মরিয়ম সুলতানা মুন্নিসহ ৪ শিক্ষার্থীর চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রায় সাড়ে ছয় লাখ টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খোন্দকার নাসিরউদ্দিন তাঁর কক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ৪ শিক্ষার্থীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ধ্রুব বাড়ৈকে সাড়ে চার লাখ, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নির পক্ষে তার খালু মোশাররফ হোসেনকে দুই লাখ ফার্মেসী বিভাগের শিক্ষার্থী মিহির মন্ডলকে ত্রিশ হাজার, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুস সাদেক রাসেলকে আট হাজার সাত শত টাকার চেক প্রদান করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুর রহিম খান, আইন অনুষদের ডিন মো. আবদুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন শেখ আশিকুর রহমান প্রিন্স, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি মো. মজনুর রশিদ, অর্থনীতি বিভাগের সভাপতি খসরুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

এবি পার্টির শীর্ষ নেতারা কে কোথায় ঈদুল ফিতরের নামাজ আদায় কর…
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা ও কঠোর শাস্তি দিল ফিফা
  • ২০ মার্চ ২০২৬
বুটেক্সের প্রবাসী অ্যালামনাইদের ঈদ ভাবনা
  • ২০ মার্চ ২০২৬
মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু, বাবা ছাড়া দুই শিশুসন্তানে…
  • ২০ মার্চ ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন রাজশাহীর এক গ্রামের মান…
  • ২০ মার্চ ২০২৬
সুখী দেশের তালিকায় টানা ৯ বার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence