মুন্নিকে ভুল ইনজেকশন দেয়ার অভিযোগ প্রমাণিত

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নিকে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে দুই নার্সকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। গতকাল রোববার গোপালগঞ্জ সদর হাসপাতালের উপপরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরীর কাছে তদন্ত কমিটি এ প্রতিবেদন জমা দেয়।

ডা. ফরিদুল ইসলাম চৌধুরী জানান, হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ ও কুহেলিকার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি। এছাড়া মরিয়ম সুলতানা মুন্নির চিকিৎসক ও সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক তপন কুমার মন্ডলকে ভবিষ্যতে আরও পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে কর্তব্য পালনের সুপারিশ করা হয়েছে।

আজ সোমবার তদন্ত রিপোর্ট সেবা পরিদফতরের মহাপরিচালকের বরাবরে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে।

এদিকে ছয়দিন অতিবাহিত হলেও জ্ঞান ফেরেনি মুন্নির। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার রাতে পিত্তথলিজনিত সমস্যার কারণে ডাক্তার তপন কুমার মন্ডলের অধীনে ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয় মুন্নী। মঙ্গলবার সকালে তার অপারেশন করার কথা ছিল। কিন্তু হাসপাতালের ফিমেল ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ সকালে রোগীর ফাইল না দেখে গ্যাসট্রাইটিসের ইনজেকশন সারজেলের পরিবর্তে অ্যানেস্থেসিয়ার (অজ্ঞান কারার) ইনজেকশন সারভেক মুন্নীর শরীরে পুশ করেন এবং এই ইনজেকশন দেয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন মুন্নি।

পরবর্তীতে তার অবস্থা দ্রুত অবনতির দিকে চলে যাওয়ায় তাকে খুলনা আবু নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

এ ঘটনার প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ ওইদিনই হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমানকে প্রধান করে পাচঁ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে এবং তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়।

এ ঘটনায় মুন্নির চাচা জাকির হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ থানায় চিকিৎসক তপন কুমার মন্ডল এবং দুই নার্স শাহনাজ ও কুহেলিকাকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেছেন।

এবি পার্টির শীর্ষ নেতারা কে কোথায় ঈদুল ফিতরের নামাজ আদায় কর…
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা ও কঠোর শাস্তি দিল ফিফা
  • ২০ মার্চ ২০২৬
বুটেক্সের প্রবাসী অ্যালামনাইদের ঈদ ভাবনা
  • ২০ মার্চ ২০২৬
মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু, বাবা ছাড়া দুই শিশুসন্তানে…
  • ২০ মার্চ ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন রাজশাহীর এক গ্রামের মান…
  • ২০ মার্চ ২০২৬
সুখী দেশের তালিকায় টানা ৯ বার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence