কুবিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাব

২৫ মে ২০১৯, ০৭:৩৬ PM
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আসন্ন ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা উপস্থাপনা করা হয়।

‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাজেট প্রস্তাবনা ২০১৯-২০’ শীর্ষক সংবাদ সম্মেলনে ‘বিকল্প বাজেট প্রস্তাবনা’ প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শামিমুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ এবং সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় আলোচকরা আসন্ন অর্থবছরের (২০১৯-২০) জন্য মোট ১২ লক্ষ ৪০ হাজার ৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন যা চলমান বাজেটের (২০১৮-১৯) ২.৬৭ গুণ বেশি। সংবাদ সম্মেলনে আলোচকরা রাজস্ব সংগ্রহের ২০টি নতুন খাত সনাক্ত করে বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। দুর্নীতি রোধ ও সুশাসন নিশ্চিত করা গেলে এ বাজেট বাস্তবায়নযোগ্য হবে বলে তারা মতামত ব্যক্ত করেন।

প্রসঙ্গত, বৈষম্যহীন অর্থ ও সমাজ প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক মানস-মনন কাঠামো বিনির্মাণের লক্ষ্যে বর্তমানে ৪ হাজার অর্থনীতিবীদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতি। এটি বাংলাদেশের একমাত্র বিকল্প বাজেট প্রস্তাবনাকারী সংগঠন হিসেবে ৫ম বারের মতো ঢাকা এবং কুমিল্লাসহ দেশের ২৬টি স্থানে একযোগে এ বিকল্প বাজেট প্রস্তাবনা সংবাদ সম্মেলনের আয়োজন করে।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950