ছাত্রদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে: মহিউদ্দিন খান আলমগীর

২৫ মে ২০১৯, ০৫:০১ PM

© টিডিসি ফটো

ঢাকা কলেজস্থ কচুয়া ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার ঢাকা কলেজের শহিদ খুররাম অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ঢাকা কলেজস্থ কচুয়া ছাত্রকল্যান পারিষদের সভাপতি রয়েল রায়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগির, এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ড. সেলিম মাহমুদ, শাহবাগ থানা আওয়ামীলীগ সভাপতি জি. এম আতিকুর রহমান, ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ, ঢাকা কলেজস্থ কচুয়া ছাত্রকল্যানের সাবেক নেতারা ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা।

মহিউদ্দিন খান আলমগির বলেন, আমরা সব সময় ছাত্র সমাজের পাশে ছিলাম, আছি এবং থাকবো। তিনি ছাত্রদেরকে মাদক থেকে দূরে থাকার আহবান জানান। তিনি আরো বলেন, ছাত্র সমাজ আগামীর ভবিষ্যৎ, তাদেরকে সেই ভাবেই প্রস্তুত হতে হবে। ইফতার মাহফিলের আয়োজন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ঢাকা কলেজস্থ কচুয়া ছাত্রকল্যান পরিষদের সকল সদস্যকে ধন্যবাদ জানান ড. মহিউদ্দিন খান আলমগীর।

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close