শিক্ষকদের সুযোগ সুবিধার জন্য প্রধানমন্ত্রী সচেষ্ট: শিক্ষা উপমন্ত্রী

২৫ মে ২০১৯, ০২:০২ AM

© সংগৃহীত

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের নানা সুযোগ সুবিধার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা প্রকল্প হাতে নিয়েছেন। তাদের সম্মানের সাথে জীবন যাপনের জন্য তিনি সব সময় সচেষ্ট।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে স্বাধীনতা বিসিএস (সাধারণ শিক্ষা) সংসদ বৃহত্তর চট্টগ্রামের মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে উন্নতর রাষ্ট্রের কাতারে নিয়ে গেছে। তাই জাতি আওয়ামী লীগের ওপর আস্থা রেখে ৩য় বারের মতো ক্ষমতায় এনেছে। শপথ গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী এটাকে ক্ষমতা হিসেবে নয়, জনগণের সেবার দায়িত্ব হিসেবে নিয়েছেন। 

প্রধানমন্ত্রী শিক্ষকদের সাথে পরামর্শ করে শিক্ষকদের সমস্যার সমাধান করবেন বলে আশ্বস্থ করে তিনি বলেন, আমাদের মেন রাখতে হবে শিক্ষকদের দায়িত্ব প্রশাসনিক ক্যাডারের দায়িত্বের চেয়ে কোন অংশে কম নয় বরং বেশি। শিক্ষকরা প্রশাসনিক ক্যাডার, রাজনৈতিক নেতাসহ উন্নত জাতি গঠনের ভূমিকা রাখছেন।

চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ এ এম এম মুজিবুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বাধীনতা বিসিএস (সাধারণ শিক্ষা) সংসদের সদস্য সচিব সৈয়দ জাফর আলী, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসান, চট্টগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক স্বপন চৌধুরী প্রমুখ।

এর আগে চট্টগ্রাম সরকারি কলেজের নবনির্মিত জননেত্রী শেখ হাসিনা ছাত্রীনিবাস উদ্বোধন ও ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950