খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২৬ থেকে ৩০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এছাড়া আগামী দুই থেকে ১৩ জুন পর্যন্ত পবিত্র শব-ই-ক্বদর, জুম্মাতুল বিদা ও ঈদ-উল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শেষে আগামী ১৬ জুন রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে আগামী ২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।
পবিত্র ঈদ-উল-ফিতর শেষে আগামী ১৬ জুন সকাল ৯টা থেকে হলনিবাসী শিক্ষার্থীরা পুনরায় স্ব স্ব হলে প্রবেশ করতে পারবে। বৃহস্পতিবার রেজিস্ট্রার অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।