বাকৃবি ভিসির মেয়াদ শেষ হচ্ছে আজ, নতুন ভিসির দৌড়ে এগিয়ে যারা

২৩ মে ২০১৯, ০৫:০০ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবরের ৪ বছরের মেয়াদকাল শেষ হবে আজ । পরবর্তী ভিসি কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ইতোমধ্যেই ভিসি হওয়ার জন্য লবিং শুরু করেছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, ভিসি হওয়ার দৌড়ে অনেকেই এগিয়ে আছেন। তাদের মধ্যে এগিয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসান, একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মনোরঞ্জন দাস, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এ. এস. মাহফুজুল বারি এবং একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. আহসান বিন হাবিব।

এসব শিক্ষকের জীবনবৃত্তান্ত ঘেটে দেখা যায়, পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির দায়িত্ব পালন করছেন। এছাড়াও পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক ড. লুৎফুল হাসান এর পূর্বে আরও একবার শিক্ষক সমিতির সভাপতি ও আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি হিসেবে এবং উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে অধ্যাপক ড. মনোরঞ্জন দাস বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালকের দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ইন্টার ডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) পরিচালকের দায়িত্বে থাকা অধ্যাপক ড. এ. এস. মাহফুজুল বারি চার বছর মেয়াদে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভিসি ও বাকৃবির শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ড. মো. আহসান বিন হাবিব বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক, প্রক্টর, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ, অওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সহ-সভাপতি ও প্রকৃত আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠনের দাবিদার নীলদলের প্রতিষ্ঠাতা মেম্বার সেক্রেটারি ও সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন ।

বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ বিষয়ে বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, আবাসিক হলের সুষ্ঠু পরিবেশ রক্ষা করবে এমন ব্যক্তিকেই আমরা উপাচার্য হিসেবে চাই। সর্বোপরি আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণকারী ব্যক্তি যেন ভিসি হিসেবে নিয়োগ পান সেই আশা করছি।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ২০১৫ সালের ২৪ মে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. আলী আকবর। এ বছরের ২৩ মে বৃহস্পতিবার শেষ হতে চলেছে ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবরের চার বছরের মেয়াদকাল।

সবার কাছে ক্ষমা চেয়ে আত্মিক যাত্রা শুরু করলেন নাসীরুদ্দীন প…
  • ১৮ মার্চ ২০২৬
শেষ হচ্ছে রোজা, সৌদি আরবে ঈদ কবে?
  • ১৮ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মাম…
  • ১৮ মার্চ ২০২৬
যুদ্ধে যে কারণে ইরানের পাশে নেই ‘মুসলিম বিশ্ব’
  • ১৮ মার্চ ২০২৬
বেফাকের ফল প্রকাশ, ফযিলতে শীর্ষ ১০ মাদরাসা
  • ১৮ মার্চ ২০২৬
ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে শিক্ষাবিদ ড. মামুন আহমেদের য…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence