পার্বত্য অঞ্চলের একটি শিশুও শিক্ষা থেকে বঞ্চিত হবে না: দীপু মনি

২২ মে ২০১৯, ০৭:৩৬ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পার্বত্য অঞ্চলের একটি শিশুও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না। এর জন্য যা করনীয় সরকার তাই করছে উল্লেখ্য করে মন্ত্রী বলেন, ইতিমধ্যে এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে। রাঙামাটিতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করা হয়েছে। এছাড়া বান্দরবানে নার্সিং কলেজও কারিগরি বিদ্যালয় স্থাপন করা হয়েছে।

বুধবার দুপুরে বান্দরবান জেলার অরুণ সারকী টাউন হলে শিক্ষা মন্ত্রণালয়, এটুআই ও বান্দরবান জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শিক্ষার জন্য আলো ও সোলার পরিচালিত মাল্টিমিডিয়া ক্লাসরুম কার্যক্রম উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এ অঞ্চলের উন্নয়নে বিদ্যুৎ একটি সমস্যা। সরকার এ সমস্যা সমাধানে সোলার প্যানেল বিতরণ শুরু করেছে। বিদ্যুৎ সমস্যা সমাধান করতে পারলে পার্বত্য নগরীতে শিক্ষার যথার্থ আলো পৌঁছানো আর কোন কষ্ট সাধ্য ব্যাপার থাকবে না।

পার্বত্য জেলায় শিক্ষক সংকট নিয়ে মন্ত্রী বলেন, মামলার কারণে দীর্ঘদিন এনটিআরসির নিয়োগ বন্দ ছিল। যার কারণে শিক্ষক সংকট হয়েছে। খুব শীগ্রই পার্বত্য অঞ্চলের শিক্ষক সংকটের সমাধান করা হবে। এবং এ অঞ্চলের বাসিন্দাদের এখানেই পদায়ন করা হবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম, এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বান্দরবান জেলার জেলা প্রশাসক মো দাউদুল ইসলাম, বান্দরবনের পুলিশ সুপার মো জাকির হোসেন মজুমদার প্রমুখ।

সোহরাব হোসাইন বলেন, আমরা যদি কাঙ্ক্ষিত লক্ষে পৌছতে চাই তাহলে সকলকে নিয়ে এগিয়ে যেতে হবে। তাই পার্বত্য অঞ্চলের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হবে। তিনি বলেন খুব কম সময়ের মধ্যে বেসরকারি সকল কলেজে শিক্ষক নিয়োগ দেয়া হবে।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী তিন পার্বত্য জেলার ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে সোলার পরিচালিত মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মাঝে ৪০০০ হাজার সোলার প্যানেল ও লাইট প্রদান করেন।

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় এসএসসি পরীক্ষার্থীর
  • ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাত এখন একটি ডিজাস্টার, হাসপাতাল না বলে বাজার বলা …
  • ১৮ এপ্রিল ২০২৬
নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬